আজ (শনিবার, ১ আগস্ট) সকাল ৬টা ৫৮ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা থামিম আনসারি নামের এ যাত্রীকে শনাক্ত করে সিআইআইডি। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিআইআইডি জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা ভারতীয় যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
সিআইআইডির তথ্যানুযায়ী, প্যাকিং সামগ্রীসহ উদ্ধারকৃত বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।




