মিরপুর-১০ মেট্রো স্টেশনে বোমা-সদৃশ বস্তু, আতঙ্কে যাত্রীরা

বোমা-সদৃশ বস্তু
বোমা-সদৃশ বস্তু | ছবি: সংগৃহীত
0

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা-সাদৃশ্য বস্তু পাওয়া গেলেও, তা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশের বোম ডিসপোজ ইউনিট। কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল। এ বিষয়ে পরবর্তীতে ব্রিফিং করা হবে বলে জানায় পুলিশ। এর আগে, ২৪ জুলাই মতিঝিল মেট্রোর নিচে পাওয়া যায় একটি বোমা।

‎সাপ্তাহিক ছুটির দিন শনিবার, অন্যান্য দিনের তুলনায় জনসাধারণের ভিড় খানিকটা কম। তবে দুপুর নাগাদ হঠাৎ খবর আসে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে দেখা গেছে বোমা সাদৃশ্য বস্তু।

‎খবর পেয়ে দুপুর ১টার পর ঘটনাস্থলে আসে পুলিশের বোম ডিসপোজ ইউনিট। শুরু হয় তল্লাশি।

‎এর কিছুক্ষণ পর বোমা সাদৃশ্য বস্তুর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ঘটনাস্থল থেকে চলে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

‎এ বিষয়ে জানতে চাইলে, পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানায় পুলিশ।

‎এ ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরপর স্বাভাবিক হয় মেট্রোরেল চলাচল।

‎এর আগে, ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া যায় একটি বোমা। পরে সেটি নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এসএস