পাবনার আতাইকুলায় আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা

মরদেহের পাশে স্থানীয়দের ভিড়
মরদেহের পাশে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় শুকুর প্রামাণিক (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেলে সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিহত শুকুর আলী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি একসময় নিষিদ্ধ ঘোষিত নকশালের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

আরও পড়ুন:

ওসি জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত থেকেই নিখোঁজ ছিলেন শুকুর আলী। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রতনপুর এলাকার একটি বাগানে শুকুর আলীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লেখ্য, নিহত শুকুর প্রামাণিক ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এসএইচ