বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআর (প্রতীকী), ছেঁড়া নোট
বাংলা কিউআর (প্রতীকী), ছেঁড়া নোট | ছবি: এখন টিভি
0

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। আজ (রোববার, ১ নভেম্বর) থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

নতুন এ সেবার ফলে ব্যক্তি পর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।—বাসস

এএইচ