নেত্রকোণায় ‘চুরির অপবাদে গণপিটুনিতে’ যুবকের মৃত্যু

মরদেহের প্রতীকী
মরদেহের প্রতীকী | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার কেন্দুয়ায় চুরির অপবাদে গণপিটুনিতে ইমন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ১৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে, দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের গামরুলি পুরানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন পুরানবাড়ি এলাকার মো. নূরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানা যায়, গত রাতে পুরানবাড়ি গ্রামের লিটন ডাক্তারের বাড়িতে সিঁধ কেটে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি অভিযোগ উঠে।

আরও পড়ুন:

এ ঘটনায় স্থানীয় ভাবে চুরির সঙ্গে জড়িত সন্দেহে ইমনকে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাজার থেকে ধরে এনে গণপিটুনি দেয় স্থানীয়রা। কয়েক দফা গণপিটুনিতে ইমন অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চুরির অপবাদ এনে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এসএইচ