
চাঁপাইনবাবগঞ্জে নদীতে নিখোঁজের ১ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার শাখা নদীতে ডুবে নিখোঁজের একদিন পর আনিকা খাতুন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর এলাকার রুবেলের ঘাটে মরদেহটি ভেসে ওঠে।

কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর জমি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
কুমিল্লায় নিখোঁজের ৪ দিন পর একটি ফসলি জমি থেকে জান্নাতুল তাসনিম নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) ভোর ৬টার দিকে জগতপুর গ্রামের কাছিকাটা মসজিদ সংলগ্ন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসনিম সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

নরসিংদীতে সার কারখানায় মিললো অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন মরদেহ
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি থেকে শরীরের অঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটির সীমানার ভেতরে অবস্থিত নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর।

ঝিনাইদহে ড্রাগন বাগানে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ কিশোরের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে জিহাদ হোসেন (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বাগানের বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৭
ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় মহাসড়কের গন্দ্রপারমোড়ে বাসচাপায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা একি পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রাজধানীতে পৃথক স্থান থেকে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর, ডেমরা এবং বংশাল এলাকা থেকে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) পৃথক সময়ে ঘটনাগুলো ঘটে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো আজ (শুক্রবার, ২ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুরে ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠের ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবেদ আহমেদ পেশায় একজন সাবেক মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জাবেদ আত্মহত্যা করেছেন।

পাবনায় বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর মিললো শিশুর অর্ধগলিত মরদেহ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর মীম (৭) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুরের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুরাইয়া আক্তার (১৮) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া বউবাজার ক্যানেলপাড় এলাকার স্বামীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের একটি বাসায় ঢুকে সানজিদা আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) মহানগরের কোনাবাড়ীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।