গ্রেপ্তারকৃতরা হলো— মো. মোস্তাকিন মিয়া ওরফে মোস্তাকিম ওরফে আরমান (২১) শেখ ফয়সাল (২৪) ও আরিফ মিয়া (৩০)।
গত (বুধবার, ১৩ মে) দিবাগত রাত ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত বুধবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় চত্বর এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুুন:
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭০ হাজার টাকা। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





