আজ (রোববার, ১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে নানা অনিয়মের দায়ে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকার বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালানো হয়।
আরও পড়ুন:
এ সময় এক্স-রে টেকনোলজিস্ট ছাড়া রোগীদের এক্স-রে করা, সেবার মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাস্থানে না টানানো এবং অপরিচ্ছন্ন পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে অভিযান অব্যাহত থাকবে। আজ চারটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে।





