ডায়াগনস্টিক সেন্টার
সিংগাইরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৩টির প্যাথলজি বন্ধ

সিংগাইরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ৩টির প্যাথলজি বন্ধ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দু’টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

মানিকগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

মানিকগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দেয়ার অভিযোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি, কুমিল্লায় অভিযানে বন্ধ ৫ প্রতিষ্ঠান

অনুমোদনহীন হাসপাতালের ছড়াছড়ি, কুমিল্লায় অভিযানে বন্ধ ৫ প্রতিষ্ঠান

ছয় বছর আগে হাসপাতালের অনুমোদন নিলেও তা আর নবায়ন হয়নি। সি ক্যাটাগরির লাইসেন্স দিয়ে চলছে বি ক্যাটাগরির ল্যাব। কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠা অসংখ্য হাসপাতালের বিরুদ্ধে রয়েছে এমন অভিযোগ। সিভিল সার্জন কার্যালয় অভিযানে গেলে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে খোদ চিকিৎসকরাই বাঁধা হয়ে দাঁড়ান। গত সোমবার (৩ আগস্ট) পাঁচটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম ধরা পড়লে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

কুষ্টিয়ায় চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়ায় চিকিৎসার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় অবস্থিত একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত তাসনিয়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সানপুকুরিয়া এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

রাজধানীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

রাজধানীতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

রাজধানীর চানখারপুল এলাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আইসিইউ ও জরুরি বিভাগ ছাড়া স্পেশালাইজড পরিচয় দিয়ে কার্যক্রম চালানো আহমদ বিশেষায়িত হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধসহ জেলা শহরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান যাচাইয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রি-এজেন্ট সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে পরীক্ষা, ভোগান্তিতে রোগীরা

রি-এজেন্ট সংকটে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালে পরীক্ষা, ভোগান্তিতে রোগীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রি-এজেন্ট সংকটে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে অন্তত সাত ধরনের পরীক্ষা-নিরীক্ষা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি মূল্যে পরীক্ষা করাতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীর স্বজনরা। এছাড়া হাসপাতাল থেকে মিলছে না প্রয়োজনীয় ওষুধও।

সরকারি অনুমোদনহীন শত শত ক্লিনিক চলছে বগুড়ায়

সরকারি অনুমোদনহীন শত শত ক্লিনিক চলছে বগুড়ায়

বগুড়ায় অবৈধভাবে গড়ে উঠেছে পাঁচ শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার বেশিরভাগেই নেই সরকার অনুমোদিত ডাক্তার ও মানসম্মত সরঞ্জাম। এসব ক্লিনিকে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন রোগীরা। বছরের পর বছর এই কার্যক্রম চললেও এসব বিষয়ে কিছুই জানেন না বলে দাবি সিভিল সার্জনের।

চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি সিরিঞ্জ জব্দ

চাঁদপুরে ডায়াগনস্টিক সেন্টার থেকে সরকারি সিরিঞ্জ জব্দ

চাঁদপুরে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪৮৪ পিস সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ (রোববার, ২৫ মে) দুপুরে শহরের মাতৃপীঠ স্কুলের পাশে এ অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।

কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এক যুগ বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া

এক যুগ বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া

এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সরকারি হাসপাতালগুলোতে দেড় লক্ষাধিক টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছে মাত্র ৮ হাজার। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালে সেবা বন্ধ রেখে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে ৪০ হাজার টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারে প্রতিমাসে রাজস্ব আয় হবে ১৫শ' কোটি টাকা। যাদের বেতন-ভাতা বাবদ মাসে খরচ হবে মাত্র ৮ কোটি টাকারও কম।

ওষুধ বিক্রি নেমেছে অর্ধেকে, চারদিনে ক্ষতি প্রায় ১৫০ কোটি টাকা

ওষুধ বিক্রি নেমেছে অর্ধেকে, চারদিনে ক্ষতি প্রায় ১৫০ কোটি টাকা

গেল কয়েকদিনে ওষুধ বিক্রি নেমেছে অর্ধেকে। এতে ওষুধ শিল্পে ক্ষতি প্রায় দেড়শো কোটি টাকা। আর যেসব ফার্মেসি খোলা রয়েছে সেখানেও বিক্রি কমেছে ৮০ শতাংশ পর্যন্ত। এদিকে চলমান পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ওষুধ উৎপাদনও ব্যাহত হয়েছে।