
করোনা টিকার জাল সনদ প্রদানের দায়ে ফুটবলারের ২ কোটি টাকা জরিমানা
জাল কোভিড সনদ সংগ্রহের দায়ে শাস্তি পেলেন সান্ডারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা। সুইস এই মিডফিল্ডারকে ১ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঙ্ক স্থগিত জরিমানা করেছে আদালত।

শিকারের পর ৫০ বক হত্যা, সিংড়ায় তিন পাখি শিকারির কারাদণ্ড
নাটোরের সিংড়ায় শিকারের পর ৫০টি বক জবাই করে হত্যার ঘটনায় তিন পাখি শিকারিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দুই সহযোগীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজারে উচ্ছেদ অভিযান, জরিমানা আদায়
মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এলপিজির মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: ডা. জাহেদ
এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা; ‘কাচ্চি ভাই’সহ কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক
কিশোরগঞ্জে অভিযান
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রি এবং মোড়কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে এসব জরিমানা করা হয়। পাশাপাশি ‘কাচ্চি ভাই’সহ কয়েকটি খাদ্য প্রতিষ্ঠানকে বিভিন্ন অসঙ্গতি দ্রুত দূর করার জন্য সতর্ক করা হয়েছে।

কালীগঙ্গায় অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

টয়লেটে মাংস ধোয়াসহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার; তিন রেস্তোরাঁকে জরিমানা
মানিকগঞ্জ শহরের তিনটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি রেস্তোরাঁর টয়লেটে মাংস ধোয়া এবং খাবার তৈরিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ফেনীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে লাইসেন্স ছাড়াই গোডাউনে ডিজেল মজুতের দায়ে মালিককে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্স ছাড়াই দোকানের গোডাউনে মজুত রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বায়ু দূষণের দায়ে নারায়ণগঞ্জে ডাইং কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় বায়ু দূষণের অভিযোগে রহমত টেক্সটাইল অ্যান্ড ডাইং নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

খাদ্য ভেজাল ও অনিয়মের দায়ে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা, ২০ মামলা
জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৭ দিনে ১৯ প্রতিষ্ঠানকে ২৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০টি মামলাও দায়ের করা হয়।

কাদা-সেফটি পিনের আড়ালে ৪ টন প্রসাধনী-গহনা, শুল্ক ফাঁকির চেষ্টা
কাস্টমসের হাতে ধরা
চট্টগ্রাম বন্দরে কাদা ও সেফটি পিন ঘোষণায় প্রায় ৪ হাজার কেজি প্রসাধনী ও ইমিটেশনের গহনা আমদানি করেছে ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। জালিয়াতি করে চালানটি খালাসের চেষ্টা করলেও ধরা পড়ে কাস্টমসের হাতে। চীন থেকে আনা এ চালানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। দীর্ঘদিন ধরে কিছু প্রতিষ্ঠান এ ধরণের কাজ করছে বলে ধারনা কাস্টমসের। সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের দাবি, মিথ্যা ঘোষণায় প্রায় পণ্য আসে, পরে জরিমানা দিয়ে নিয়ে যান আমদানিকারকরা।