Recent event

রাজধানীতে সেনাবাহিনীর যৌথ অভিযান; অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিন ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ
গ্রেপ্তার তিন ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ | ছবি: আইএসপিআর
0

রাজধানীর দয়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ৪টি পিস্তল ম্যাগজিন, ১৮ রাউন্ড পিস্তল অ্যামুনিশন, দেশিয় অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদিসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

এসএইচ