Recent event

ডিজিএফআই পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে অর্থ দাবি, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তি
গ্রেপ্তার ব্যক্তি | ছবি: সংগৃহীত
1

ডিজিএফআই পরিচয়ে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে অর্থ দাবি করা ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সেনাবাহিনী তৌহিদ তানভীর (৩৪) নামের ওই ব্যক্তিকে হাটহাজারীর আমান বাজার থেকে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে। এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি বেলা ১১টা ৩৯ মিনিটে জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ডিজিএফআই পরিচয় দিয়ে টাকা চেয়েছেন বলে জানা যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ব্যক্তি ভুয়া ডিজিএফআই পরিচয় দিয়েছেন।

এসএইচ