স্থানীয় সরকার
সালাহউদ্দিন আহমেদ ও  ড. মঈন খানের বাড়লো সংসদীয় দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

সালাহউদ্দিন আহমেদ ও ড. মঈন খানের বাড়লো সংসদীয় দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সংসদীয় দায়িত্ব বেড়েছে।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ইসির প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

ইসির প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী

অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশে অবকাঠামো, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

৫ নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৫ নির্বাচনে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি অর্থ বছরের মধ্যে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য সাড়ে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও জানান, সিলেট বিভাগের পর্যটন উন্নয়নের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আর মৌলভীবাজার জেলার জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘কুমিল্লার লালমাই উপজেলার জয়গনর থেকে নাগরিপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না করতেই কার্পেটিং উঠে যাচ্ছে’— এ বিষয়টি তুলে ধরা এক ফেসবুক লাইভ ভাইরালের পর সড়কের এ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ (মঙ্গলবার, ৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হবে, কোনো স্বজনপ্রীতি থাকবে না: ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হবে, কোনো স্বজনপ্রীতি থাকবে না: ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের, এখানে মেধাবীরাই স্থান পাবে। শিক্ষক বা কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যোগ্যরাই চাকরি পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারাক্কা মার্চ প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

ফারাক্কা মার্চ প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা মার্চ প্রতিবাদের প্রতীকে পরিণত হয়েছে। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা

প্রশাসনিক কর্মকর্তা যোগ না দেয়ায় চরম ভোগান্তিতে হুগড়া ইউনিয়নের বাসিন্দারা

এক মাসেরও বেশি সময় আগে বদলির অর্ডার হয় ইউপি প্রশাসনিক কর্মকর্তা ডিএম শরিফুল ইসলামের। কিন্তু রহস্যজনক কারণে যোগদান না করায় ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। দিন যত যাচ্ছে ততই মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেও কোনো সুরাহা হচ্ছে না। নাগরিক সেবা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন: বদিউল আলম মজুমদার

স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন: বদিউল আলম মজুমদার

স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ সংবিধান লঙ্ঘন বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। আজ (সোমবার, ৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে নাগরিক প্ল্যাটফর্ম ‘ভয়েস ফর রিফর্ম’ এর উদ্যোগে নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন। জানান, অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যাতে দুই-তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠরা অভিশাপে পরিণত না হয়।

এক দিনের সফরে কাল বগুড়া ও শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এক দিনের সফরে কাল বগুড়া ও শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

এক দিনের সফরে আগামীকাল (শুক্রবার, ২৭ মার্চ) বগুড়া ও তার নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে যাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সফরের বিষয় নিশ্চিত করা হয়েছে।