
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি গঠন করলেন প্রতিমন্ত্রী
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চসিকের মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের জন্য সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ব-পদে থাকতে চান চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের মেয়াদ আজ শেষ হচ্ছে। তবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্ব-পদে থাকতে চান বলে জানিয়েছে বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে হালিশহরে একটি পার্ক উদ্ধোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

দ্রুত চসিক নির্বাচন দাবি, নিজেই প্রার্থী হবেন মেয়র শাহাদাত
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে নিজেকে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

চসিকে কর জালিয়াতির অভিযোগে দুদকের অভিযান
জালিয়াতির মাধ্যমে পৌরকর কমিয়ে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালাচ্ছে দুদকের টিম। আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সিটি করপোরেশনের তদন্ত প্রতিবেদনে উদঘাটিত হয় এ জালিয়াতি।

পাঁচলাইশে প্রাথমিক বিদ্যালয়ে নতুন মাঠ উদ্বোধন করলেন মেয়র শাহাদাত
চট্টগ্রামের পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নতুন একটি মাঠ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে নতুন মাঠ উদ্বোধন করেন তিনি। জানান, চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে উন্মুক্ত স্থান বাড়ানো ও খেলার মাঠ উন্নয়নে চসিক। এর মধ্যে বেশ কয়েকটি মাঠে কাজ চলছে বলেও জানান তিনি।

দেশসেরা সিটি করপোরেশনের স্বীকৃতি গ্রহণ করলেন চসিক মেয়র
সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫ ক্যাটাগরিতে দেশের সিটি করপোরেশনগুলোর পরিচালনা ব্যবস্থার (সিটি গর্ভন্যান্স) ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২ সিটি করপোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম হওয়ার স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট
চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। আজ (শনিবার, ৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এবার কোনো ভোগান্তি ও হয়রানি ছাড়াই হজযাত্রায় খুশি হজযাত্রীরা। দূরবর্তী হাজীদের কষ্ট লাঘবে বিমানবন্দরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামে খাল খননে স্বেচ্ছাশ্রমে বিএনপির ৭০০ কর্মী
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। আজ (শুক্রবার, ২ মে) দুপুরে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় ৭০০ নেতাকর্মী এই খাল খননে আগামী এক মাস কাজ করবে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম বন্দর থেকে ১০০ কোটি টাকা পেলো চসিক
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পৌরকর বাবদ আদায় করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ (বুধবার, ১৬ এপ্রিল) বিকেলে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ১০০ কোটি টাকার চেকটি তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মুনিরুজ্জামান।

চট্টগ্রামে ব্যানার-ফেস্টুনে নেতাদের উপস্থিতি ঈদকে দিয়েছে রাজনৈতিক রঙ
পবিত্র ঈদ চট্টগ্রামের রাজনীতির পালে জুগিয়েছে নতুন হাওয়া। ৫ আগস্টের পরে যে নয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, তাতে ঈদ দিয়েছে নতুন উদ্যম, ছড়াচ্ছে উত্তাপ। বিএনপি-জামায়াতসহ দীর্ঘদিন রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকা নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ গোছাতে ব্যস্ত। নগরীর প্রধান ঈদ জামাত থেকে শুরু করে পাড়া মহল্লার ব্যানার ফেস্টুনে তাদের উপস্থিতি এবারের ঈদকে দিয়েছে রাজনৈতিক রঙ।

‘৭১ এর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না’
'৭১ এর সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) বেলা ১১টার দিকে নগরীর পাহাড়তলী বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।