আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাতে মহাসড়কের পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ‘বকশিগঞ্জ ছেড়ে আসা যমুনা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। ড্রাইভার বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে এক পর্যায়ে পাশের সার্ভিস লেনে নেমে যায়। সেখানে কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়।’
আরও পড়ুন:
তিনি জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এছাড়া আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।




