হাইওয়ে পুলিশ
সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় ব্যয়ের সুফল নিশ্চিত করতে হবে: শেখ রবিউল আলম

সড়ক নিরাপত্তায় বিপুল অর্থ ব্যয় করা হলেও নেয়া প্রকল্পগুলোর সুফল কতটা পাওয়া যাচ্ছে, তা মূল্যায়নের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা: সেতুমন্ত্রী

সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রতি বছর প্রায় ৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এসব সড়ক দুর্ঘটনার পেছনে অদক্ষ চালক ও তাদের স্বেচ্ছাচারিতা সবচেয়ে বড় কারণ।

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দুপুরের আগেই তিন জেলায় ঝরলো ১৭ প্রাণ, আহত অন্তত ৩০

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আজ (শুক্রবার, ৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি রাতের দিকে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এক চালক।

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার

আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ফারুক আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, হাইওয়ে পুলিশের কোনো সদস্যকে মহাসড়কে যানবাহন থেকে অবৈধ টোল আদায় করতে দেওয়া হবে না।

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ জুন) দুপুর ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

সিরাজগঞ্জে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।

ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়েছে গাছ, যান চলাচল ব্যাহত

ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়েছে গাছ, যান চলাচল ব্যাহত

পাবনায় ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে অন্তত ১৫টি গাছ ভেঙে রাস্তায় পড়েছে। আজ (বুধবার, ১৩ মে) দুপুরের পর ওঠা ঝড়ে এ ঘটনা ঘটে। এরপর থেকেই যান চলাচল ব্যাহত হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান।

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারে বাসের ধাক্কায় ২ পর্যটক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার বানিয়াছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন।

আমিনবাজার-চন্দ্রা হাইওয়ে: ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা; দায় এড়াচ্ছেন যাত্রী–চালক উভয়ই

আমিনবাজার-চন্দ্রা হাইওয়ে: ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা; দায় এড়াচ্ছেন যাত্রী–চালক উভয়ই

মহাসড়কে যেন আইন অমান্য করার প্রতিযোগিতায় নেমেছেন যাত্রীরা। বিশেষ করে আমিনবাজার–চন্দ্রা হাইওয়েতে প্রায় প্রতি মুহূর্তে দেখা যায়, ঝুঁকি নিয়ে সার্ভিস লেন ডিঙিয়ে বাসে ওঠা বা নামার দৃশ্য। যাত্রীরা দায় চাপান চালকদের ওপর, আর চালকরা বলেন যাত্রীরাই নিয়ম মানেন না—দুই পক্ষই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বেপরোয়া থ্রি-হুইলারের কথাও সামনে চলে এসেছে। হাইওয়ে পুলিশের মতে, থ্রি-হুইলারের লাগাম টেনে ধরা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল বাড়ানো গেলে এ বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস; নিখোঁজ ২, আহত ৭

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস; নিখোঁজ ২, আহত ৭

জাফলং থেকে সিলেট অভিমুখে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ২ জন নিখোঁজ এবং ৭ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের ২৫ কিলোমিটার অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মূলত চলমান দুই উন্নয়ন প্রকল্প কাজে ধীরগতি ও দীর্ঘদিন সংস্কার না করায় সৃষ্ট খানাখন্দের কারণে প্রতিনিয়ত এ যানজটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগর উপজেলার রামপুর পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।