
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীমুখী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। গণপরিবহনের সংকটসহ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছে যাত্রীরা। গতকাল (রোববার, ৩১ মে) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপারে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বয় সভা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৮ মে) বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।

যমুনা সেতু মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইলে বাস চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশারচালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়ায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক-হেলপারকে বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম পামওয়েল লুট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম পামওয়েল লুটের ঘটনা ঘটেছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে ফেলে রেখে যায় লুটকারীরা। গতকাল (বৃহস্পতিবার, ২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

গাজীপুরে বিকল ট্রাকে ধাক্কা, নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ট্রাক চালক ও এক সহযোগী নিহত হয়েছেন। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর থেকে বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈরে বাস চাপায় প্রাইভেটকারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজট
একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরে বাস চাপায় নার্সের মৃত্যুর গুজবে বাসে আগুন
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোর এলাকায় রাস্তা পারাপারের সময় স্থানীয় একটি হাসপাতালের নার্স (সেবিকা) গুরুতর আহত হয়েছেন। তবে ওই নার্সের মৃত্যু হয়েছে এমন গুজবে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।