আহতরা হলেন— মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তারের (৪৫), আরিফুর রহমান (৩৫), সোহরাব, নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। তাদের মধ্যে আজাহার ও শাহানারার অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত পর্যটকেরা মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারা চাঁদেরগাড়িতে করে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হন। পথে সিজকছড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদেরগাড়িতে করে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। চালক পালিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




