খুলনায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু

উচ্ছেদে অভিযান
উচ্ছেদে অভিযান | ছবি: সংগৃহীত
0

‎ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নেমেছে খুলনা সিটি করপোরেশন। আজ (রোববার, ১৮ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর শিববাড়ি মোড় থেকে এ অভিযান শুরু করা হয়।

শিববাড়ি থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত ভেঙ্গে ফেলা হয়েছে ফুটপাত দখল করে থাকা দোকানপাট গুলো। প্রথমে শিববাড়ি মোড় থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পরবর্তীতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড়ের আশপাশের ফুটপাতে থাকা সকল দোকানপাট ভেঙ্গে দেয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন নির্মাণাধীন ভবনের জন্য ফুটপাতে রাখা ইট বালুর জন্য জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে এভাবেই সিটি করপোরেশনের ভেতরে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান।

জেআর