আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম | ছবি: এখন টিভি
0

আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের মাদকবিরোধী অভিযানে অংশ নেয়ার বিষয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

এসময় শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় অভিযান চালায় প্রতিমন্ত্রী ইশরাক। পরে প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করা হয়। সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়। আলোচনা সমালোচনা শুরু হয়। আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে দেখা যায়।

জেআর