পর্যটনকেন্দ্র
বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবানে ১৫ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা ভারী বর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকি বিবেচনায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই (বুধবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

টানা বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, স্থবির পর্যটন শিল্প

টানা বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, স্থবির পর্যটন শিল্প

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন। সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপদজনক হওয়ায় পর্যটকদের জানমাল রক্ষায় আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র। বান্দরবান ছাড়তে শুরু করেছে পর্যটকরা এবং অনেকে বাতিল করেছে আগাম বুকিং।

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়লো ১২ জুলাই পর্যন্ত

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ বাড়লো ১২ জুলাই পর্যন্ত

বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনা করে আজ (বুধবার, ৮ জুলাই) বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুয়াকাটা সৈকতে অসুস্থ ‘অলিভ রিডলি’ কচ্ছপ উদ্ধার

কুয়াকাটা সৈকতে অসুস্থ ‘অলিভ রিডলি’ কচ্ছপ উদ্ধার

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি জীবিত বিপন্ন প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ অসুস্থ্য অবস্থায় ভেসে এসেছে। আজ (শনিবার, ১৬ মে) সকাল ১১টায় কুয়াকাটার জিরো পয়েন্টের পূর্ব পাশে ডিসি পার্ক সংলগ্ন সৈকতে কচ্ছপটি স্থানীয় ফটোগ্রাফার সাইফুল ইসলামের নজরে আসে।

হাইতির ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর শঙ্কা

হাইতির ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যুর শঙ্কা

হাইতির ঐতিহাসিক একটি পর্যটনকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি স্থানীয় সময় গতকাল (শনিবার, ১১ এপ্রিল) লাফেরিয়ের সিটাডেলে (ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান) একটি অনুষ্ঠান চলাকালে ঘটে।

‘আগামী ৫ বছরে চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’

‘আগামী ৫ বছরে চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে’

পার্বত্য চট্টগ্রামকে আগামী ৫ বছরে একটি ইকো ট্যুরিজম, সুপেয় পানি, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের মাধ্যমে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দায়িত্ব পাওয়ার পর প্রথমবার চট্টগ্রাম এসে নগরীর গোয়াচি বাগান এলাকায় নিজ বাস ভবনে এ কথা বলেন তিনি।

বান্দরবানের কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র উন্মুক্ত, বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবানের কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্র উন্মুক্ত, বর্ণাঢ্য শোভাযাত্রা

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রটি চালু উপলক্ষে বান্দরবানে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রে মাদকের সহজলভ্যতা; আসক্তের সংখ্যা আশঙ্কাজনক

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রে মাদকের সহজলভ্যতা; আসক্তের সংখ্যা আশঙ্কাজনক

সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটনকেন্দ্রগুলোতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক। এসব মাদকের বেশিরভাগ ক্রেতা হাওরের হাউসবোটে ঘুরতে আসা তরুণ-তরুণীরা। বাড়তি টাকা আয়ের লোভে সীমান্ত দিয়ে আসা মাদক বহন করছে কমবয়সীরা। এতে পর্যটন এলাকায় মাদকাসক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

প্রভাবশালী চক্রের অবাধ কাণ্ডে সিলেটের সাদাপাথর এখন মরুভূমি!

প্রভাবশালী চক্রের অবাধ কাণ্ডে সিলেটের সাদাপাথর এখন মরুভূমি!

দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সিলেটের সাদাপাথর। কিন্তু পাথর লুটের কারণে গেল দুই মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই লুট হচ্ছে পাথর। জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না তারা। ফলে একদিকে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে; অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশ। এতে হুমকিতে পর্যটন সংশ্লিষ্টদের জীবন-জীবিকা।

পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চাই: নৌপরিবহন উপদেষ্টা

পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চাই: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পায়রা বন্দরকে ঘিরে বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চাই।’ পায়রা বন্দরের উন্নয়ন কর্মকাণ্ডের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ (রোববার, ২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি হোটেলে এ কর্মশালা শুরু হয়।

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল (বুধবার, ১৮ জুন) রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান

সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না: রিজওয়ানা হাসান

পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলাবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শনিবার, ১৪ জুন) বেলা ১১টার দিকে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্র জাফলংয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।