এসএসসিতে অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা!

কুষ্টিয়ার ভেড়ামারা থানা
কুষ্টিয়ার ভেড়ামারা থানা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে তানিয়া জাহান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার, ১০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাহাদুরপুর কুচিয়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া জাহান ওই গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হন তানিয়া। ফল প্রকাশের পর হতাশ হয়ে রাতে নিজ ঘরে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হচ্ছে।

এসএইচ