
চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন, আটক শিক্ষক
সিলেটে গভীর রাতে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক শিক্ষককে হাতেনাতে আটক করেছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তারা। অভিযোগ রয়েছে, তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধুও উত্তরপত্র মূল্যায়নে অংশ নিয়েছিলেন।

ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আবেদন কার্যক্রম আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে চলবে।

চট্টগ্রামে শুরু হলো এইচএসসি; স্থগিত পরীক্ষার সূচি নিয়ে উৎকণ্ঠা শিক্ষার্থীরা
ভয়াবহ দুর্যোগে বন্ধ হওয়ার পর আজ (সোমবার, ২৭ জুলাই) থেকে আবারও এইচএসসি পরীক্ষায় বসলেন চট্টগ্রামের শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা রুটিন অনুযায়ী শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে শুরু হবে এখনও না জানায় উৎকণ্ঠা আছে পরীক্ষার্থীদের মধ্যে।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। আজ (সোমবার, ২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু নিয়ে বিজ্ঞপ্তি ভুয়া
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ জুলাই থেকে শুরু—এমন ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মান পরীক্ষায় ফেল, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) পূরণে ব্যর্থ হওয়ায় চারটি প্রতিষ্ঠানের ৮টি ভ্যারিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় কিছু পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, মানবদেহের জন্য ক্ষতিকর অনুজীবের উপস্থিতি এবং নির্ধারিত মানের ব্যত্যয় ধরা পড়েছে।

পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিলে এমন কী হতো— শিক্ষামন্ত্রীর উদ্দেশে রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে পানিতে পড়ে গেছে। পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী হতো? কয়েক দিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিন। পানি কমুক আবার পরীক্ষা নেয়া যাবে।

সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীকে সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ করতে এবং তার ‘অসঙ্গতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ১৪ জুলাই) বিকেল সোয়া পাঁচটার সময় সায়েন্সল্যাবে এ ঘোষণা দিয়ে সংসদের অভিমুখে রওনা দিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবি, যতক্ষণ না তাদের দাবি মেনে নেয়া না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।

পরীক্ষা কেন দু’একদিন পেছানো গেল না— শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার প্রশ্ন
এইচএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং বিজ্ঞানের অন্যতম প্রধান বিষয় পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে শিক্ষার্থীদের আন্দোলনের পরও কেন তা দু’একদিন পেছানো হলো না, তা জানতে চেয়ে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
চলমান বন্যা পরিস্থিতির কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কাল থেকেই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, জেনে নিন রুটিন
শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল থেকেই দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ (HSC and equivalent exam 2026)। এবারের পরীক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বেলা ১১টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।