আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপস নয়, ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির
আইজিপি মো. আলী হোসেন ফকির | ছবি: সংগৃহীত
0

মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চাইলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

আজ (সোমবার, ২৬ অক্টোবর) চকবাজার ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা আছে বলে যা ইচ্ছা, তা করা যাবে না।’

আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।’

এদিকে, পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন তিনি। গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

জেআর