
তালাক দেয়ায় ক্ষুব্ধ, শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
টাঙ্গাইলের নাগরপুরে স্বামীকে তালাক দেয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিলুফা আক্তার মিলু (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর নিজ গলায় ও পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় সংসদ সদস্যদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আত্মহত্যার প্ররোচনায় মামলা: গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে
রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাবেদ আহমেদ পেশায় একজন সাবেক মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জাবেদ আত্মহত্যা করেছেন।

বিতর্কিত বিবৃতির জন্য ক্ষমা চাইলো আইআইটি, বিক্ষোভে অচলাবস্থা
শিক্ষার্থী আত্মহত্যার ঘটনার পর দেয়া বিতর্কিত বিবৃতির জন্য ক্ষমা চেয়েছে ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইআইটি বোম্বে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অচলাবস্থা দেখা দেয় প্রতিষ্ঠানটিতে।

মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: পুলিশের ধারণা— স্ত্রী ও সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা
মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও দেড় বছর বয়সী কন্যা আলিজা নূরকে হত্যার পর সৌদি প্রবাসী একরাম হোসেন (৪২) আত্মহত্যা করেছেন।

বাবার বিরুদ্ধে তিন সন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ, সন্তানদের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে সরফত আলী (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্যে আত্মহনন প্রবণতায় বাড়ছে উদ্বেগ, নেপথ্যে কী?
যুক্তরাজ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। সরকারি পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে প্রতি ৪ জনের ১ জন মানসিক সমস্যায় ভুগছেন। আর আত্মহননে প্রতি ৯০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন। মানসিক স্বাস্থ্য সংকট, একাকিত্ব, সরকারি স্বাস্থ্যসেবায় ধীরগতিসহ নানা কারণে পরিস্থিতি জটিল হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিদরা।

থামছে না শিক্ষার্থীদের আত্মহত্যা; নেপথ্যে অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশার চাপ নাকি অন্য কিছু!
দেশে কোনোভাবেই কমছে না আত্মহত্যা, যার বড় অংশই আবার শিক্ষার্থী। ২০২৫ সালেই আত্মহত্যা করেছেন অন্তত ৪০৩ শিক্ষার্থী, এর আগের বছর এই সংখ্যা ছিলো তিন শতাধিক। বিশেষজ্ঞরা মনে করছেন, মানসিক অবসাদ, সাইবার বুলিং, প্রতিষ্ঠানের পরিবেশ, অতিরিক্ত প্রত্যাশার চাপেই এমনটি ঘটছে। বলছেন, এ ধরনের ঘটনা কমাতে, প্রয়োজন কাউন্সিলিং। আর দায়িত্ব নিতে হবে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে।

হামের বিশেষ টিকা কারা পাবে?
চলতি মাসের ২৫ তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর লালবাগে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
লালবাগের একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নির্যাতনের পর হত্যা করা হয়েছে ওই গৃহবধূকে। শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহ ছিলো না, বরং মানসিকভাবে অসুস্থ ছিলো তিশা। এ ঘটনায় মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ উদঘাটনের আশ্বাস পুলিশের।

টাঙ্গাইলে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুরে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দুপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের ধুপুরিয়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।