নিহতরা হলেন— নালিতাবাড়ী উপজেলার বাঘবের খড়িয়াপাড়া এলাকার একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন ও সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে অটোরিকশা যাত্রী শহিদুল ইসলাম।
পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। পরে তিনি কামরুল হোসেনের অটোরিকশা নিয়ে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে অটোরিকশাটি সড়ক দুর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন:
পরে সড়কের পাশে রাখা বালুর স্তুপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং পুলিশে খবর দেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই (উপপরিদর্শক) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে । সেই সঙ্গে নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।’
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুইটি বিনা ময়নাতদন্তে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’





