নিহত শিশু নাম আলিফা সে একই এলাকার দুলাল হোসেনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ দুপুরে নিজ বাড়ির ছাদে খেলছিল শিশু আলিফা। এসময় এক পর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে যায়।
আরও পড়ুন:
সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




