এসময় গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দলীয় নেতাকর্মীসহ গণপূর্ত অফিসের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে পূর্তভবন চত্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের শুভ সূচনা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো.আজিম উদ্দিন, জেলা গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন:
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ নগরীকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ার যে দায়িত্ব দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে চাই। বিগত সময়ে অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে এই শহরটিকে ধ্বংস করা হয়েছে। উন্নয়নের নামে যা ইচ্ছা তাই করা হয়েছে। আমরা শৃঙ্খলা ফেরাতে চাই।’
একটি বাসযোগ্য নান্দনিক নগর গড়তে সবার সহযোগিতাও চেয়েছেন তিনি।
গত ১১ জুন সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মসম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে গ্রেড-২ মর্যাদায় চুক্তিভিত্তিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
চলতি বছরের ১২ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করে সরকার।





