এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
তিনি বলেন, ‘খেলাধুলার এসব উদ্যোগ যদি এগিয়ে নিয়ে যাওয়া হয় আমরা আশা করি আমাদের তৃণমূলেও ক্রীড়াকে পেশা হিসেবে নিতে পাড়বো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উদ্যোগটি শুরু হয়েছে আমরা সেটাতে অনেক অনুপ্রাণিত। কারণ খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করবে।’
আরও পড়ুন:
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে বিভিন্ন উপজেলার মোট ছয়টি দল অংশ নিচ্ছে।





