চট্টগ্রামের টেরিবাজারে অভিযানের সময় ব্যবসায়ীদের তোপের মুখে কোস্টগার্ড সদস্যরা

ব্যবসায়ীদের তোপের মুখে কোস্টগার্ড সদস্যরা
ব্যবসায়ীদের তোপের মুখে কোস্টগার্ড সদস্যরা | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামে কাপড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার টেরিবাজারে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে কোস্টগার্ড। গতকাল (মঙ্গলবার, ৫ মে) রাতে এ ঘটনার পর অভিযান শেষ না করেই ফিরে যায় কোস্টগার্ডের দলটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কোস্টগার্ডের দল টেরিবাজারে একটি শো-রুমে অভিযান চালায়। সেখানে বিপুল পরিমাণে বিদেশি কাপড় পাওয়া যায়। সেসব কাপড় জব্দ করতে চাইলে বাধা দেন ব্যবসায়ীরা। শোরুমের বাইরে মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা জড়ো হয়। কোস্ট সদস্যদের অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকে তারা।

আরও পড়ুন:

পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের সহায়তায় ঘটনাস্থল ছাড়েন কোস্টগার্ড সদস্যরা। ব্যবসায়ীরা দাবি করেন, বৈধভাবে এসব কাপড় আমদানি করা হয়েছে।

ইএ