নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর মিলেছে রুপচানের নিথর দেহ

হালিম তালুকদার ওরফে রুপচান
হালিম তালুকদার ওরফে রুপচান | ছবি: সংগৃহীত
0

ময়মনসিংহের ফুলপুর ঠাকুরবাখাই কংশ নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর উদ্ধার করা হয়েছে হালিম তালুকদার ওরফে রুপচানের (৫৫) মরদেহ। আজ (বুধবার, ২৯ এপ্রিল) তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুপচানের ছেলে রাকিব তালুকদার পানি উন্নয়ন বোর্ডের কর্মী।

গেল সোমবার (২৭ এপ্রিল) সকালে ফুলপুরের কংশ নদীতে ছেলে রাকিবের বদলে রুপচান তালুকদার পানির পরিমাপ করতে যায়। এসময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।

আরও পড়ুন:

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, স্বজন এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে খুঁজতে শুরু করেন। ফায়ার সার্ভিস সদস্যরা টানা তিন দিন উদ্ধার অভিযান পরিচালনা করেও কোনো হদিস পায়নি।

অবশেষে তিন দিন পর নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামকস্থানে তার মরদেহ ভেসে ওঠে।

খবরটি ছড়িয়ে পড়লে স্বজনরা ছুটে এসে তাকে শনাক্ত করেন। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসএস