নেত্রকোণায় মানুষের তাড়া খেয়ে পালালো বুনো হাতির পাল

বুনো হাতির পাল
বুনো হাতির পাল | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুর সীমান্তে মানুষের তাড়া খেয়ে পালিয়ে গেল কোন বুনো হাতির পাল। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর জিরো পয়েন্ট এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে একদল বুনো হাতি। দলটিতে ছোট-বড় মিলিয়ে অন্তত আট থেকে দশটি হাতি ছিল, যার মধ্যে তিনটি ছিল হাতির শাবক রয়েছে।

হাতির পালটি লোকালয়ের কাছাকাছি চলে আসায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমাল ও ফসল রক্ষায় দ্রুত লাঠিসোঁটা, হ্যান্ড মাইক নিয়ে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের ধাওয়া ও চিৎকারে হাতির দলটি সোমেশ্বরী নদী পার হয়ে ভবানীপুর পাহাড়ের গহীন অরণ্যে ফিরে যায়।

এসময় নদীর তীব্র স্রোতে ছোট একটি হাতির শাবক মাঝে নদীতে আটকে যায়। পরে মা হাতি সবাইকে উদ্ধার করে পাড়ে নিয়ে যেতেও দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই মৌসুমে বোরো ধান পাকার সময় হলেই খাদ্যের সন্ধানে ভারতীয় পাহাড় থেকে বুনো হাতিগুলো নেমে আসে। এতে প্রতিরাতেই সীমান্তে চলে মানুষ ও হাতির লড়াই।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খুব আতঙ্কে থাকি। হঠাৎ করে দেখি নদী পার হয়ে হাতির পাল্টা আমাদের ফসলি জমির দিকে আসছে। আমরা গ্রামের সবাই মিলে চিৎকার শুরু করি এবং হাতিগুলোকে তাড়া দেই। সামনেই আমাদের বোরো ধান কাটার সময়, এখন যদি হাতিগুলো ক্ষেতে ঢুকে পড়ে তবে আমাদের না খেয়ে থাকতে হবে। প্রতিবছরই এসময় আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়।’

পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সহ-সভাপতি সুমন রায় বলেন, ‘গেল পাঁচ থেকে ছয় বছর ধরে নিয়মিত এই মৌসুমে হাতির পাল বাংলাদেশে আসে। মূলত খাদ্যের সন্ধানেই হাতিগুলো লোকালয়ে ঢুকে। এতে করে ফসল জমিসহ স্থানীয়দের ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও সীমান্তে বন্যপ্রাণী অভয়ারণ্য দিন দিন কমে আসায় মানুষ ও প্রাণীর এই দ্বন্দ্ব দিন দিন বাড়ছে।’

আরও পড়ুন:

দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, ‘সীমান্ত একটি হাতির পাল এসেছে বলে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা খোঁজ খবর রাখছি এবং কোনো ধরনের যেন অভিজ্ঞতার ঘটনা ঘটে সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে। পাশাপাশি বুনো হাতির কারণে ফসলি জমির ক্ষয়ক্ষতি হলে আমরা সেগুলো খোঁজখবর নিয়ে ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করবো।’

এসএস