নুরুল করিম বলেন, ‘মূল কাজ শেষ হওয়ার বিগত বছরগুলোর তুলনায় এবছর ৭০ থেকে ৭৫ শতাংশ কম জলাবদ্ধতায় ভুগবে নগরবাসী। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।’
আরও পড়ুন:
এসময় চসিক মেয়র জানান, তাদের আওতাধীন এক হাজার ৬০০ কিলোমিটার খাল-নালা পরিষ্কার প্রকল্পের কাজও চলছে দ্রুতগতিতে। তবে উন্মুক্ত খালা নালায় ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে নগরবাসীকে।
ময়লা আবর্জনা ফেলার প্রমাণ ফেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
নগরীর জলাবদ্ধতা নিরসনে এক যুগ ধরে চলা বিভিন্ন প্রকল্পের বর্তমান ব্যয়ের পরিমাণ প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা।





