দ্বিতীয় দফায় এলপিজি দাম বৃদ্ধিতে রাজশাহীর গ্রাহকদের ক্ষোভ

দ্বিতীয় দফায় এলপিজি দাম বৃদ্ধি
দ্বিতীয় দফায় এলপিজি দাম বৃদ্ধি | ছবি: এখন টিভি
0

মাসের শুরুতে গ্যাসের দাম একদফা বৃদ্ধির ধাক্কা কাটতে না কাটতেই দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম। বাড়তি দামে গ্যাস কিনতে রাজশাহীতে হিমশিম খাচ্ছেন গ্রাহকরা।

আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে নগরীর যমুনা গ্যাস ডিপোতে দেখা যায় গ্রাহকদের ভিড়। তবে দাম বাড়ায় অনেকেই প্রয়োজনের তুলনায় কম গ্যাস কিনছেন। এলপিজি গ্যাসের মূল্য বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও বাসাবাড়িতে ব্যবহারকারীদের। দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকেরা।

আরও পড়ুন:

নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকা। আগের দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।

অর্থাৎ, এক মাসেই দাম বাড়াল প্রায় ৬০০ টাকা। একই হারে বেড়েছে অন্যান্য ওজনের এলপি গ্যাসের মূল্য।

এফএস