বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন | ছবি: আইএসপিআর
0

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর) এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৪ আগস্ট) সকালে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহিদ নকীব হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় সেনাপ্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া অভ্যর্থনা জানান।

এসময় সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বীর ইউনিটসমূহের সদস্যদের দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন:

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বীর ইউনিটগুলো পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে। এসময় তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সব প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের ভূয়সী প্রশংসাও করেন। সম্মেলনে যোগ দিয়ে সেনাপ্রধান সেনানিবাসে একটি গাছের চারও রোপণ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল; সেনাবাহিনীর সামরিক সচিব; কমান্ড্যান্ট, বিআইআরসি; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, এসআইএন্ডটি; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা; বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টসমূহের অধিনায়করা এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ