আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রাজমনিপাড়া এলাকায় গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি অতিরিক্ত বোঝাই নৌযান হঠাৎ ডুবে যায়।
আরও পড়ুন:
ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং পানিতে ডুবে যাওয়া ১১ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করে।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন, যাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিরাপদে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।





