নৌকাডুবি
চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারত থেকে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: দেশে ফিরলেন ভারত থেকে উদ্ধার ১০ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীমনগর ঘাটে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি যাত্রীকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। তবে এখনো নিখোঁজ রয়েছেন মোস্তফা (৬০) নামে আরও একজন।

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবি: ১০ জন ভারতে উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে ভারত থেকে জীবিত উদ্ধার করেছে বিএসএফ। তবে এখনো নিখোঁজ রয়েছেন একজন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

কান্তজীউ যুগল বিগ্রহের নৌ-যাত্রায় নৌকা ডুবে যুবকের মৃত্যু

কান্তজীউ যুগল বিগ্রহের নৌ-যাত্রায় নৌকা ডুবে যুবকের মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তজীউ যুগল বিগ্রহের নৌযাত্রাকে কেন্দ্র করে মালবাহী নৌকা ডুবে সাক্ষর কুন্ডু (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাকলা সাহার ঘাট এলাকায় ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

ভোলায় নৌকাডুবি: বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। পরে তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মর্মান্তিক নৌকাডুবির পর উদ্ধার করা হয়েছে ৪০ শিশুসহ অন্তত ৫০ জনের মরদেহ। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) স্থানীয় সময় সোকোতো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

মিয়ানমার উপকূলে দুই নৌযানডুবি; নিখোঁজ ৫ শতাধিক রোহিঙ্গা

মিয়ানমার উপকূলে দুই নৌযানডুবি; নিখোঁজ ৫ শতাধিক রোহিঙ্গা

গত জুনের শেষ দিক থেকে মিয়ানমার উপকূলে দুটি বড় নৌযানডুবির খবর পাওয়ার পর পাঁচশোর বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলকাট্রাজ দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১

আলকাট্রাজ দ্বীপের কাছে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে আলকাট্রাজ দ্বীপের কাছে একটি পর্যটকবাহী নৌকাডুবে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

নেত্রকোণায় নৌকা ডুবে শিশুসহ নিহত ২

নেত্রকোণায় নৌকা ডুবে শিশুসহ নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় চিকনি বিলে ডিঙ্গি নৌকা ডুবে নুসরাত (৮) ও জামিলা আক্তার (৩০) নামে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১ জুন) বিকেলে উপজেলার বিশকাকূনী ইউনিয়নের বিষম্ভপুর এলাকার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

রাঙামাটির বরকলে নৌকাডুবি: ৮ যাত্রী উদ্ধার, নিখোঁজ ১

রাঙামাটির বরকলে নৌকাডুবি: ৮ যাত্রী উদ্ধার, নিখোঁজ ১

রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা ডুবির ঘটনায় আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটিতে নৌকাডুবি: ৮ যাত্রী জীবিত উদ্ধার, নিখোঁজ ১

রাঙামাটিতে নৌকাডুবি: ৮ যাত্রী জীবিত উদ্ধার, নিখোঁজ ১

রাঙামাটির বরকল উপজেলায় যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ছোট নৌকাডুবির ঘটনায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছেন স্থানীয়রা।

যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০, নিখোঁজ ১ নারী

যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০, নিখোঁজ ১ নারী

বগুড়ায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বেলা ১১টার দিকে ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ ঘটনা ঘটে।

মৌলভীবাজারে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে।