আজ (রোববার, ১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অবস্থিত ‘নারিশ পোল্ট্রি ফিড মিলে’র সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারিশ পোল্ট্রি ফিড মিলের ব্যবসার দখল ও আধিপত্য নিয়ে ওই এলাকার সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থক বাবা খোকন মিয়া ও বিএনপি থেকে বহিষ্কৃত মোর্শেদ আলমের সমর্থক ছেলে তোফায়েল আহমদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আজ দুপুরে সেই বিরোধের জেরে বাবা ও ছেলে বাগবিতণ্ডার জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। ছেলের সঙ্গে থাকা পিস্তল বের বাবাকে গুলি করলে বাবা আহত হয়। এ সময় খোকা মিয়া নামে আরও একজনকে কুপিয়ে আহত করা হয়।
আরও পড়ুন:
আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে গুলিতে আহত খোকন মিয়ার কিছুটা ঝুঁকি রয়েছে। সার্জারি ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।





