দিনব্যাপী এ আয়োজনে সকাল থেকে শুরু হয় আলোচনা, তারপর কারিগরি অধিবেশন। টেকনিক্যাল সেশনে এসপিএম টিম তাদের গবেষণা ও মডেলিং কৌশল প্রদর্শন করেন। উপকূলীয় দুর্যোগ ও দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আধুনিক গাণিতিক মডেলের ভূমিকা নিয়ে এ সেমিনার গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন আয়োজকরা।
আরও পড়ুন:
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান এবং উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন।
সেমিনারে মূল প্রবন্ধ বা কি-নোট স্পিচ উপস্থাপনা করেন গণিত বিভাগের অধ্যাপক এবং সাব-প্রজেক্ট ম্যানেজার ড. গৌড় চন্দ্র পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. এম. আসাবুল হক।





