গ্রেপ্তারকৃত সুজন মহন্ত (৩৫) ওই ইউনিয়নের বিনয়পুর এলাকার বাসিন্দা।
কষ্টিপাথরটি ভারতে পাচারের উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব ১৩ নীলফামারীর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
আরও পড়ুন:
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চাঁনমিয়ার বাড়ির পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। সঙ্গে সুজন মহন্ত নামের ওই চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়।
কষ্টিপাথরের ওই বিষ্ণুমূর্তির ওজন ২৯ কেজি। দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি।
এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।





