ভ্যানে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন আরোহী, পাম্পে মিলছে না তেল

ভ্যানে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন আরোহী
ভ্যানে মোটরসাইকেল নিয়ে ঘুরছেন আরোহী | ছবি: এখন টিভি
0

যশোরে তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় এক ভুক্তভোগী বাধ্য হয়ে ভ্যানে করে মোটরসাইকেল বেঁধে পেট্রোল পাম্পগুলোতে ঘুরছেন খানিকটা তেলের খোঁজে।

জানা যায়, তিনি শহরের অন্তত চার থেকে পাঁচটি পাম্প ঘুরেও কোথাও জ্বালানি পাননি। প্রতিটি পাম্প থেকেই তাকে ‘তেল নেই’ বলে ফিরিয়ে দেয়া হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েন তিনি।

আরও পড়ুন:

পরবর্তীতে কোনো উপায় না পেয়ে প্রায় ৫০০ টাকা ভাড়া খরচ করে আবার মোটরসাইকেলটি ভ্যানে করেই বাড়িতে ফিরতে বাধ্য হন।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই জ্বালানির এমন সংকটে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। দ্রুত এ সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এসএইচ