আজ সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তার ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
আরও পড়ুন:
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আনন্দের ঘর মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





