চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২

নিহত সুরুজ আলী
নিহত সুরুজ আলী | ছবি: এখন টিভি
0

চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কায় সুরুজ আলী নামে এক যুবক নিহত হয়। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা রোডের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী পৌর এলাকার ইসলামপাড়ার স্বপন আলী ছেলে। আহত দুজন হলেন হাজরাহাটি গ্রামের পটলা পীরের ছেলে ইন্তাদুল ও শ্মশান ঘাট পাড়ার মো. ইমন হোসনের ছেলে হৃদয় হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতের পিলার সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে সুরুজ আলী মারা যান।

আরও পড়ুন:

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সুরুজ মারা গেছেন। আহত দুইজনকে চিকিৎসা দেয়া হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুন রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে।

জেআর