নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে হিদুল(২৬) ও একই গ্রামের জয়নালের ছেলে মিনহজ (২২)।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আরও পড়ুন:
পরে গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে।





