র্যাব জানায়, পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে গিয়ে পকেটমারের শিকার হন হবিবর রহমান। গেল ১১ মার্চ বোদা পৌর মার্কেটে কাপড় দেখার সময় তার পাঞ্জাবির পকেট থেকে মুহূর্তেই ১৩ হাজার টাকা বের করে নিয়ে যায় পকেটমার। কিছুক্ষণ পর পকেটে হাত দিয়ে হবিবর দেখতে পান পকেট শূন্য। ঈদ কেনাকাটা সেখানে থামাতে হয় তাকে। বিষাদের ছায়া নেমে আসে পরিবারের সদস্যদের মুখে।
এদিকে চাঞ্চল্যকর এ পকেটমারের পুরো দৃশ্য ধরা পড়ে দোকানের সিসি ক্যামেরায়। এ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
আরও পড়ুন:
পরে পকেটমারকে ধরতে অভিযানে নামে র্যাব। র্যাব ১৩ নীলফামারীর একটি দল পকেটমারকে শনাক্ত করে গত শনিবার বিকেলে দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার (৪০) পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে পকেটমারে নেয়া সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমার ও চুরির মতো অপকর্ম চালিয়ে আসছিলেন।





