
সিংগাইরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনের ৪ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সিংগাইরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় মো. মুক্তার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি মো. সুমন মিয়াকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পৃথক ধারায় তাদের আরও কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

দৌলতপুরে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ বিতরণ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ইলিশ মাছ এতিমখানা, মাদ্রাসা ও একজন অসহায় ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়েছে।

এখন আন্দোলন নয়, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ এলাকার বাসিন্দাদের নিজেদের এলাকার উন্নয়নকাজের বিষয়ে সচেতন থাকা ও কাজের মান বুঝে নেয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, ‘এখন আর আন্দোলনের সময় নয়, এখন দেশ গড়ার সময়, এলাকা গড়ার সময়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। কোনো ধরনের দলাদলিতে জড়ানো যাবে না।’

দৌলতপুরে সাড়ে ১৯ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা।

মানিকগঞ্জে ইজিবাইকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

আমরা একা ভালো থাকতে চাই না; সবাইকে নিয়ে থাকতে চাই: খাদ্যমন্ত্রী
আমরা কোনো বিভাজন চাই না। দেশের মাটি রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা একা ভালো থাকতে চাই না, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

আট মাসেও শেষ হয়নি সড়ক সংস্কার, বৃষ্টিতেই হাঁটুপানি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী থেকে জাফরগঞ্জ পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য খুঁড়ে রাখা হলেও কাজ শেষ হয়নি আট মাসেও। সামান্য বৃষ্টিতেই সড়কে জমে হাঁটু পানি। চরম ভোগান্তির শিকার শিবালয়, ঘিওর, দৌলতপুর, এই তিন উপজেলার হাজারো মানুষের দাবি যত দ্রুত সম্ভব রাস্তার কাজ শেষ করা।

বেশি দামে অন্য জেলায় সার বিক্রি; সাব-ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুরে নিয়মবহির্ভূতভাবে অন্য জেলার ক্রেতার কাছে বেশি দামে সরকারি বরাদ্দের সার বিক্রির দায়ে হাবিবুর রহমান হবি নামে এক সাব-ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে উদ্ধার করা ১১ বস্তা সার জব্দ করা হয়েছে।

দৌলতপুরে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।

মানিকগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার মামলায় স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (সোমবার, ১২ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের আগে ওই গ্রামের এক নারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি।

মানিকগঞ্জে ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার অবৈধ ‘কারেন্টজাল’ ও প্রায় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

পৌনে এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু
বৈরী আবহাওয়ার কারণে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ৩টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।