Recent event

মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

মৌলভীবাজারে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
মৌলভীবাজারে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল | ছবি: এখন টিভি
0

শহিদ বেদিতে ফুল দিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদী। রাত ১২টা ১ মিনিটে একে একে স্থানীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

আরও পড়ুন:

এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার প্রেসক্লাব, পিআইবি, বাংলাদেশ জেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সিভিল সার্জন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, পল্লী বিদ্যুৎ সমিতি, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, ২৫০ শয্যা সদর হাসপাতাল, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

এফএস