শহিদ মিনার
শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত

শ্রদ্ধা, স্মরণ আর ভাষার টানে একুশের প্রভাতে শহিদ মিনারে জনস্রোত

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশের বিভিন্ন শহিদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগী বীরদের।

বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা

বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে, তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাড়িতে সাংবাদিক কাছে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি— অভিযোগ রুমিন ফারহানার

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি— অভিযোগ রুমিন ফারহানার

বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি দাবি করেন, উত্তেজিত নেতাকর্মীরা ছিঁড়ে ফেলেছেন তার পুষ্পস্তবক। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন

টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রতিমন্ত্রী টুকুর শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

মৌলভীবাজারে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

শহিদ বেদিতে ফুল দিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে।

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ: জ্বালানিমন্ত্রী

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশে ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রথম শপথ। তিনি বলেন, ‘সেদিনই ভিত্তি স্থাপন করা হয়েছিল যে, এ বাংলাদেশ একদিন স্বাধীন স্বত্বা হবে। ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই। সে লড়াই একুশে ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, ৭১ এ শেষ হয়েছে।’

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

ভাষা শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে নিরাপত্তার কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ১৩ জানুয়ারি ঢাকায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব তথ্য জানানো হয়েছে।

ভাষার মাস শুরু

ভাষার মাস শুরু

ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয়— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।

প্রকৌশলী পদবি ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের মিছিল

প্রকৌশলী পদবি ইস্যুতে বুয়েট শিক্ষার্থীদের মিছিল

উপসহকারী প্রকৌশলী পদে শতভাগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীদের প্রকৌশলী পদবি ব্যবহার বন্ধের দাবিতে ফের প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।