নারায়ণগঞ্জের নারীদের প্রধান চাওয়া তাদের শিক্ষার মানোন্নয়ন। তারা এমন প্রতিনিধি চায় যারা নারীদের উন্নয়নে বাস্তবভিত্তিক কাজ করবে, নিশ্চিত করবে নারীদের কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ। অন্যদিকে, এবারে নারী ভোটারদের ভাবনায় রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা।
নারায়ণগঞ্জের বিভিন্ন কর্মজীবী নারীর জনান, নারীদের যদি সুষ্ঠু কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ দেয়া যায় তাহলে নারীরা সামনের দিকে এগিয়ে যাবে। আর যারা নারী উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দেয়া হবে।
আরও পড়ুন:
এদিকে আসন্ন সংসদ নির্বাচনে নারী ভোটারদের নিরাপত্তার সঙ্গে ভোট নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনায় নেয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটি ভোট কেন্দ্রে নারীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। নারীদের জন্য থাকবে আলাদা লাইন এবং বয়স্ক, প্রসূতি ও প্রতিবন্ধীরা পাবেন আগে ভোট দেয়ার সুযোগ।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।’
নারায়ণগঞ্জে প্রায় ২৪ লাখ ভোটারের মধ্যে প্রায় ১২ লাখ নারী ভোটার। যাদের ভোটে নিশ্চিত হবে আগামীর নারী উন্নয়ন।



 M Sakhawat Hossain-320x167.webp)
