গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) রাতে শাহবাগে গণবিক্ষোভ সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।
একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করবে এনসিপি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে তিনি বলেন, ‘সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে গিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন মন্ত্রী।’
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে আখতার হোসেন অভিযোগ করেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে আগেই নির্বাচন নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে সরকারদল। এর প্রতিবাদে কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার বিমানবাহিনীর পাইলটের মরদেহ উদ্ধারের ঘটনায় পলাতক আওয়ামী লীগের কোনো চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান আখতার হোসেন।





